প্রচ্ছদ টিভি সূচি সংবাদ ২৪ ঘণ্টা
যা কিছু প্রথম  
সেলিব্রেটি শো; ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিট  
   
দেশ টিভি LIVE
 
দেশ টিভিতে স্বাগতম
 

দেশ টিভি এসেছে ভিন্নতার অঙ্গীকার নিয়ে। লক্ষ্য অভ্যস্ত পথের বাইরে নতুন পথ তৈরি। নতুন চোখে দেখা। নতুন নতুন ভাবনার জন্ম দেয়া। বলে যাওয়া গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা আর সম্প্রীতির কথা। তুলে ধরা সম্ভাবনার বাংলাদেশকে। দেশ ও দশের সব ভালোকে নিয়ে দেশ টিভির এগিয়ে যাওয়া। আর এ সব কিছুতে আমাদের প্রেরণা মুক্তিযুদ্ধ, উপজীব্য দেশ ও দেশের মানুষ।

ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ আর দৃষ্টিনন্দন গ্রাফিক্স উপস্থাপনায় দেশ টিভি পরিবর্তন এনেছে অনুষ্ঠান, বিষয় বৈচিত্র ও পরিবেশনার ঢঙে। দেশ টিভি পরিবেশন করছে বস্তুনিষ্ঠ সংবাদ। যেখানেই ঘটনা সেখানেই ছুটছে ক্যামেরা। থাকছে খবরের পেছনের খবরের অনুসন্ধানী উপস্থাপনা। সেই সঙ্গে যারা পেছনে পড়ে আছে, আছে দৃষ্টির আড়ালে, তুলে ধরা হচ্ছে তাদের কথাও।

দুর্বল আর অসহায়ের পাশে দেশ টিভি সবসময় বলিষ্ঠ ও মত প্রকাশে নির্ভীক। থাকছে আবেগের বাইরে বেরিয়ে বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখার প্রবণতা।

দেশ টিভির বড়ো অনুষঙ্গ বৈচিত্রময় অনুষ্ঠানমালা। তথ্য আর বিনোদনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে পরিবেশিত হচ্ছে নতুন দৃষ্টিভঙ্গির অনুষ্ঠান। আমাদের একদল সৃজনশীল মেধাবী কলাকুশলীর রয়েছে প্রতিনিয়ত বদলে দেয়ার অঙ্গীকার।

সঙ্গীতে থাকছে প্রাণের ছোঁয়া, চলচ্চিত্র আর নাটকে প্রতিনিয়ত হচ্ছে মানুষের যাপিত জীবনের স্বপ্ন-সাধ। প্রামাণ্য অনুষ্ঠানে উঠে আসছে সাধারণের আশা-আকাঙ্খা, কষ্ট-সুখ, ভালবাসার কথা। বিশ্বসংস্কৃতির দুয়ার খুলে দেয়ার পাশাপাশি তরুণ সমাজকে তার নিজস্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করে তোলার প্রয়াস থাকছে সবসময়।

সংবাদ সময়
সকাল ৮টা: দেশ সংবাদ
দুপুর ১২টা: দেশ সংবাদ
দুপুর ২টা: দেশ সংবাদ
বিকেল ৪টা: দেশ জনপদ
সন্ধ্যা ৭টা:

দেশ সংবাদ

রাত ৯টা:

৯টার সংবাদ

রাত ১১টা: দেশ সংবাদ
রাত ১টা: দেশ সংবাদ
দেশ টিভি/ সংবাদ
» এটি আইনের শাসনের ব্যত্যয়, পরিপন্হি: রফিকুল ইসলাম মিঞা
» সমন্বয়হীনতা আছে: অর্থমন্ত্রী
» প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  আরও খবর
ভিডিওতে শীর্ষ খবর